৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮
সিলেট কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল নিবাসী, সিলেট মহানগর বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদল নেতা শরীফ উদ্দিন মেহেদীর পিতা ইলিয়াছ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ যোহর লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে অনুষ্ঠিত হয় ।
পরে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সর্বস্তরের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক, আলেম-উলামা সহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মহানগর বিএনপির শোক : সিলেট মহানগর বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদল নেতা শরীফ উদ্দিন মেহেদীর পিতা ইলিয়াছ আলীর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা যুবদলের শোক : সিলেট মহানগর যুবদল নেতা শরীফ উদ্দিন মেহেদীর পিতা ইলিয়াছ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজ, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D