৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
সিলেট মহানগর পুলিশের কার্যালয়ের পাশে নাইওরপুল পয়েন্ট থেকে এক ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ২টায় তাকে আটক করেন মহানগর পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও মো. হানিফ। আটক ব্যক্তি ফয়সল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, দুপুর ২টার দিকে নাইওরপুলি পয়েন্ট পুলিশের পোষাক পরিধান করা এক যুবক লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন। এ সময় দায়িত্বরত অন্যান্য পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তার কথা বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করে মহানগর পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব ভূয়া ট্রাফিক পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D