সিলেট জেলা যুবদল সেক্রেটারি মামুনের পিতা অসুস্থ : দোয়া কামনা

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

সিলেট জেলা যুবদল সেক্রেটারি মামুনের পিতা অসুস্থ : দোয়া কামনা

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের পিঁতা (আব্দুল হান্নান) গুরুতর অসুস্থ।

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হলে গ্রামের বাড়ী থেকে এ্যাম্বুলেন্স যোগে তাকে সিলেট নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ডাক্তারের নিবির পর্যবেক্ষনে রয়েছেন। চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন তার বাবার সুস্থতা কামনায় নিজ ইউনিয়ন ও সিলেটবাসীর নিকট দোয়া চেয়েছেন।

চেয়ারম্যান মামুনের অসুস্থ বাবার শয্যা পাশে যুবদল

আইসিইউ’র পাশে অপেক্ষমান যুবদল নেতৃবৃন্দ

সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের পিঁতা অসুস্থ হয়ে  পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে গত বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে যান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান। তিনি চেয়ারম্যান মামুনের পিতার চিকিৎসার খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজ, সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিলেট সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, এড. আব্দুল্লাহ আল হেলাল, মাছুম আহমদ লস্কর, আব্দুস সাহিদ, আব্দুস সালাম, জসীম উদ্দিন, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম রাসেল আহমদ  প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট