৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
সিলেট বিশ্বনাথে পুলিশি বাঁধায় মিছিল করতে পারেনি বিএনপি। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই মিছিল হওয়ার কথা ছিল। তবে মিছিল করতে না পারলেও দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।
বুধবার বাদ আসর উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বিকেলে ৩টা থেকে দলীয় কার্যালয় ঘিরে রেখে নেতাকর্মীদের সড়িয়ে দেয় পুলিশ। এসময় এক শ্রমিককে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে উত্তেজিত কিছু শ্রমিক গাড়ি রাস্তার উপর রেখে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সড়িয়ে দেয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া (সাবেক চেয়ারম্যান) এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল বশর মোঃ ফারুক, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান, অলংকারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোজাহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান রাসেল, কদর আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের সদস্য শাহ আমির উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ।
সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আজাদ মিয়া মেম্বার, ফরিদ মিয়া, হানিফ আলী, আব্দুল কবির বাহার, ফয়জুলর রহমান ফজলু, আয়াজ আলী, ইরন মিয়া মেম্বার, ইউনুছ আলী মেম্বার, গনি মিয়া, পিয়ার আলী, হাজী আব্দুল গণি, আব্দুর রজ্জাক, ছাদিক আলী, আব্দুল মজিদ মেম্বার, আমির আলী মেম্বার, তাহিদ মিয়া, আলতাব আলী মেম্বার, তাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, নজির মিয়া, আছকির আলী, আব্দুল লতিফ, সোহাগ আহমদ চন্দন, সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রায়হান আহমদ, তাজ উদ্দিন আহমদ কিনু, ফয়জুল ইসলাম, ছমির আলী, শের আলী, উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, শাহজাহান, আজাদুর রহমান আজাদ, এনামুল হক, হিরা, ওয়াসিম উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D