ভোলাগঞ্জ ও কালাইরাগে ৩৬টি ‘বোমা মেশিন’ ধ্বংস

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

ভোলাগঞ্জ ও কালাইরাগে ৩৬টি ‘বোমা মেশিন’ ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ও কালাইরাগ পাথর কোয়ারি এলাকায় অবৈধ ভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত পরিবেশ বিধ্বংসী ৩৬টি ‘বোমা মেশিন’ ধ্বংস করেছে টাস্কফোর্স।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে এগুলো ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ। এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট-এর পরিদর্শক আবুল মনসুর মোল্লা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কিছু ব্যক্তি পাথর কোয়ারীতে বোমা মেশিনের ব্যবহার অব্যাহত রেখেছে। টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল সেখানে অভিযান চালানো হয়। বোমা মেশিনের ব্যবহার বন্ধে এবং ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট