৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট সদর উপজেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, আবুল হাসনাত, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আলী, জইন উদ্দিন, দুলাল রেজা, মুরাদ এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদির সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D