৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
বিয়ানীবাজারের লাউতা উচ্চ বিদ্যালয় ও খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক এবং উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য লায়ন কাজী মতিউর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকের অগণিত ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক লোক জানাজায় শরিক হন। পরে তাঁর মরদেহ মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া কাজী বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, শিক্ষাবিদ কাজী মতিউর রহমানকে এ অঞ্চলের ইংরেজি ও আধুনিক শিক্ষার অগ্রদূত উল্লেখ করে জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, উপজেলা আ’লীগ নেতা হুমায়ূন কবির, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির আঞ্চলিক পরিচালক শফিউর রহমান সফি, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম নিপু প্রমুখ।
এছাড়াও শিক্ষাবিদ মতিউর রহমানের জানাজায় শরিক হন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এফএম আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন ছিদ্দিক আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি কামিল আহমদ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, লায়ন কাজী মতিউর রহমান (৭০) গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘুঙ্গাদিয়া কাজী বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, পুত্রবধু, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D