সিলেটে বিজয় দিবসের কর্মসূচী শুরু হবে সকাল ৬টা ৩১ মিনিটে

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

সিলেটে বিজয় দিবসের কর্মসূচী শুরু হবে সকাল ৬টা ৩১ মিনিটে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সিলেটে বিজয় দিবসের কর্মসূচী রাত ১২টা ১মিনিটের পরিবর্তে শুরু হবে সকাল ৬টা ৩১ মিনিটে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী সিলেটের সকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটে বিজয় দিবসের কর্মসূচী শুরু হবে সকাল ৬টা ৩১ মিনিটে।

আগামী ১৬ ডিসেম্বর শনিবার পালিত হবে ৪৬তম মহান বিজয় দিবস। সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দিবসটি। এ উপলক্ষে নানা কর্মসূচী গ্র্রহণ করেন বিভিন্ন সংগঠন। প্রতিবারের মতো এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকবে সম্মিলত নাট্য পরিষদ সিলেটের সদস্যরা।

উল্লেখ্য, গত ২৬ মার্চে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন সিলেটে শুরু হয়েছিলো ভোর ৫টা ৫৭ মিনিট থেকে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট