সাংবাদিক মহসীনের পিতৃবিয়োগ, জেলা প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭

সাংবাদিক মহসীনের পিতৃবিয়োগ, জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীনের পিতা হাজী মোঃ ফরিদ মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…….রাজিউন)।

শনিবার সকাল সাড়ে ৯টায় তার গ্রামের বাড়ি নরসিংদী জেলা শহরের হাজীপুরের গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সাংবাদিক মোহাম্মদ মহসীনের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, হাজী মো. ফরিদ মিয়া সিলেট নগরীর মহাজনপট্টির ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন মহাজনপট্টিতে হাজী ফরিদ এন্ড সন্স ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।