|
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ পাথর কোয়ারী, দয়ারবাজার ও কালাইরাগ এলাকায় অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৫টি বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি মেশিনের সরঞ্জামে অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ। এ সময় পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) লোকজন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, টাস্কফোর্সের নিয়মিত অভিযানের পরও অসাধু ব্যবসায়ীরা ‘নিষিদ্ধ’ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চালু রাখায় অভিযান চালানো হয়। এ সময় পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ১৫টি বোমা মেশিন এবং কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। টাস্কফোর্সের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D