৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭
সিনিয়র সিটিজেন হওয়ার বয়স ৬০ বছরের পরিবর্তে ৬৫ করার পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘৬০ বছর নয়। সিনিয়র সিটিজেন হওয়ার জন্য বয়স কমপক্ষে ৬৫ বছর হওয়া দরকার।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রথমবারের মতো সিনিয়র সিটিজেনদের জন্য ‘অবসর, মাই ড্রিম ল্যান্ড’ নামে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে একটি অবকাশ যাপন কেন্দ্র গড়তে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সমাজসেবা অধিদফতর এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এটি নির্মাণ করবে।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকারের আমলেই যেনো সিনিয়র সিটিজেনদের ন্যূনতম বয়স সীমায় একটি পরিবর্তন আসে, তিনি তা দেখতে চান।
তিনি বয়স্কদের কিছুটা আনন্দ দেয়ার জন্য ওল্ড হোমে গিয়ে তাদের সময় দিতে সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, ‘প্রত্যেকেরই ওল্ড হোমে যাওয়া উচিত, সিনিয়র নাগরিকদের আনন্দ দেয়ার জন্য। এটা আমাদেরও আনন্দ দেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘জীবনে অভিজ্ঞতা বিনিময়ের জন্য তরুণদের উচিত হবে, ওল্ড হোমে গিয়ে বয়স্কদের সময় দেয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D