সিলেটে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

সিলেটে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন

জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারের মর্যাদা না দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সিলেটে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

সোমবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি চলে বিকেল ৩টা পর্যন্ত। এ কর্মসূচির কারণে সিলেটের সরকারি কলেজ গুলোতে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং শিক্ষা সংশ্লিষ্ট কোনো দাফতরিক দায়িত্ব পালন করেন নি তারা।

পাশপাশি কর্মকর্তারা অবস্থান ধর্মঘটও পালন করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ছিল।

শিক্ষা ক্যাডারের অতীতের সব অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়ে আন্দোলনরত কর্মকর্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য সময় মতো পাঠ্যপুস্তক তৈরি ও বিতরণ, পাবলিক পরীক্ষা গ্রহণ, সাধারণ মানুষের জন্য মানসম্মত শিক্ষা দেওয়া সবই শিক্ষা ক্যাডারের অবদান। বেসরকারি কলেজ জাতীয়করণে শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা মানতে হবে। বিসিএস ছাড়া কাউকে ক্যাডারের মর্যাদা দেওয়া যাবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট