৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
একই সময়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ভোর ৬টা থেকে জারি করা এ ধারা রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে বলে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকার।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে গোলকপুর বাজারে বিএনপির জেলা কমিটির সাবেক সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে সদস্য সংগ্রহের সভা আহ্বান করা হয়। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. রফিকুল ইসলাম চৌধুরীর অনুসারী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও জনসভার আহ্বান করা হয়েছে।
ইউএনও মামুন খন্দকার জানান, বিএনপির দু’গ্রুপ গোলকপুর বাজারে কর্মসূচি আহ্বান করায় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ জারি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D