৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
সিলেটের বিশ্বনাথের দেওশলস বাগিচা বাজার এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে রিভলবার ও চাকুসহ দুই ডাকাতকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার শক্তিয়ার গাঁওয়ের ফয়েজুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন (২৩) ও ওয়াসিদ উল্লাহর ছেলে শাহিক (২৯)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিশ^নাথসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত ছিল বলে জানিয়েছে।
উদ্ধারকৃত বিদেশী রিভলবার ও চাকুসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D