চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী : কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী : কৃতজ্ঞতা প্রকাশ

গুরুতর অসুস্থ হয়ে নগরীর নুরজাহান হাসপাতালে কয়েকদিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। শনিবার চিকিৎসকের সর্বশেষ পর্যবেক্ষন শেষে বাসায় ফিরেন তিনি। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে তাঁর চিকিৎসা চলাকালীন সময়ে পাশে দাঁড়ানো এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল সহ খোঁজ খবর নেয়ায় দলীয় নেতাকর্মী, সিলেটবাসী’সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিফতাহ সিদ্দিকী।
তিনি বলেন- সকলের ভালবাসা ও দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে সবার কাছে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা আমাকে আবেগাপ্লুত করেছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ববোধও। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও সব সময় পাশে থাকবো। ইনশাআল্লাহ।
মিফতাহ সিদ্দিকী আরো বলেন- আমার অসুস্থতার সময় পাশে দাঁড়ানোর জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠাবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী সদস্যবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দায়িত্বশীল নেতৃবৃন্দ’সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, নুরজাহান হাসপাতালের চেয়ারম্যান, এমডি, চিকিৎসক ও নার্স বৃন্দ সহ সিলেট বাসীর প্রতি আমি চির কৃতজ্ঞ।
উল্লেখ্য- মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরী ভিত্তিতে তাঁকে নগরীর নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। মোটামুটি সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট