৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ্ সিদ্দিকীকে দেখতে গত রাত ৯ ঘটিকায় সিলেট নগরীর নূরজাহান হাসপাতালে আসেন সাবেক প্রাধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এসময় চেয়ারপার্সন এর উপদেষ্টার সাথে আরও উপস্তিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল হক চেীধুরী, বিএনপি নেতা মনিরুল ইসলাম, শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দিপু, ফয়জুল ইসলাম সুমন, আজিজুর রহমান আজিজ, মনজুর হোসেন মজনু,ফয়জুল ইসলাম সুমন, ছাত্রদল নেতা আব্দুল হাসিম জাকারিয়া, আব্দুর রউফ, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ প্রমুখ।
এসময় তিনি ১/১১ পরর্বতী এবং বর্তমান সময়ে রাজপথে বিএনপির দলীয় আন্দোলন সংগ্রামে জনাব মিফতাহ্ সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি মিফতাহ্ সিদ্দিকীর পরিবারের খোঁজ খবর নেন।
উল্লেখ্য, মিফতাহ্ সিদ্দিকী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D