৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুররির ৫৭তম জন্মদিন।
বৃহস্পতিবার দিনব্যাপি সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ৫৭ তম জন্মদিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আগামীর পথ চলায় নগরবাসীর সহযাত্রী হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মেয়র বলেন, আগামীতে নগরবাসী আমাকে মেয়র নির্বাচিত করলে প্রথমেই আমার কাজ হবে একটি অত্যাধুনিক নগরী গড়ে তোলার। এ কাজে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
নগরপিতা আরিফের জন্মদিন উপলক্ষ্যে বিকেলে নগর ভবনে কেক কেটে আনন্দ উল্লাস করেছেন সিলেটের নানা পেশার মানুষ।
এসময় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ প্রতিদিনের সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সজল ছত্রী, কবির আহমদ, প্রত্যুষ তালুকদার, গুলজার আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, নাজমুল কবীর পাবেল, এসোনিকের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবসহ সিসিকের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় মেয়র আরিফের দীর্ঘায়ু কামনা করেন তারা। রাতে মেয়রের কুমারপাড়াস্থ মেয়র হাউসে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা জানায় সিসিকের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা। এছাড়া মেয়রের ৫৭ তম জন্মদিনে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D