৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
২৩ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার : ঢাকা ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারী পরবর্তী দীর্ঘ সময় ঢাকায় চিকিৎসা শেষে সিলেট ফিরেছেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। বুধবার চিকিৎসকের সর্বশেষ পর্যবেক্ষন শেষে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর দুইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বর্তমানে তিনি সিলেট নগরীর তাঁর নিজস্ব বাসভবনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে তাঁর চিকিৎসা চলাকালীন সময়ে পাশে দাঁড়ানো এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল সহ খোঁজ খবর নেয়ায় দলীয় নেতাকর্মী, সিলেটবাসী’সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জননেতা আলী আহমদ। তিনি বলেন- সকলের ভালবাসা ও দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে সবার কাছে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা আমাকে আবেগাপ্লুত করেছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ববোধও। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও সব সময় পাশে থাকবো। ইনশাআল্লাহ।
উল্লেখ্য- সম্প্রতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী সম্পন্ন হয়। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর ৯ নভেম্বর চিকিৎসকের পরামর্শে আলী আহমদ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঢাকা উত্তরায় এক আত্মীয়ের বাসায় বিশ্রামে থাকেন। ২২ নভেম্বর বুধবার চিকিৎসকের পরবর্তী পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার সিলেট ফিরেছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D