৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
সিলেটের গোয়াইঘাটে ৮১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার সময় গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দর এলাকার ৩ নম্বর গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লিটন আহাম্মদ (২৭) ও কামরুজ্জামান কামরুল (৩৫)। লিটন গোয়াইনঘাট থানার নলজুরী গ্রামের আনছার আলীর ছেলে ও কামরুল একই গ্রামের মোঃ কফিল উদ্দিন কাজীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দর এলাকার ৩ নম্বর গেইটের সামনে অভিযানে যায়। এসময় ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত ব্যক্তিরা গোয়াইনঘাট থানা এলাকার সক্রিয় মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামীদের বৃহস্পতিবার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D