৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
‘রং সাইড’ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিনের গাড়ির সামনে পথ আগলে দাঁড়ান সাহসী ট্রাফিক পুলিশের এক সদস্য। এতে ঐ ট্রাফিক পুলিশের দিকে ক্ষিপ্ত হয়ে তেড়ে যান এমপি সেলিম।
রবিবার রাতে রাজধানীর শান্তিনগরের ব্যস্ততম বেইলি রোড মোড়ে ঘটে এমন ঘটনা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সংসদ সদস্য’ স্টিকার লেখা একটি গাড়ি উল্টো পথে আসলে গাড়ির সামনে পথ আগলে দাঁড়ান সাহসী এক ট্রাফিক পুলিশের সদস্য। এরপর এমপি সেলিম উদ্দিন গাড়ি থেকে নেমে ঐ পুলিশ সদস্যের দিকে রাগান্বিত হয়ে তেড়ে যান।
প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিনের ‘ঢাকা মেট্রো ঘ-১৫০০০৩’ নাম্বারের গাড়িটিই এই ঘটনার মধ্যে পড়ে।
প্রত্যক্ষদর্শীর আরো জানান, এমপির গাড়ি থামানোর পর গাড়ি থেকে নেমে আসেন এমপি। তখন ট্রাফিক পুলিশের সদস্য তাকে সাইনবোর্ড দেখিয়ে বলেন, ‘সাইনবোর্ড-এ দেখেন লেখা আছে, এদিকে রংসাইডে যাওয়া যাবে না’।
এদিকে প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোন থেকে ‘ট্রাফিক এলার্ট’ ফেসবুক ভিত্তিক একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েক হাজার বার শেয়ার হয়ে গেছে ভিডিওটি।
এমপি সেলিম গত নির্বাচনে সিলেট-জকিগঞ্জ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার প্রবাসী এই নেতা এর আগে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ছিলেন। তবে বেশিরভাগ সময় লন্ডনেই থাকেন সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির এই সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D