২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘আয়কর পরিচয়পত্র’ বা কর কার্ড গ্রহণ করেছেন।
সোমবার সচিবালয়ে মন্ত্রী সভা বৈঠকের শুরুতে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে কর কার্ড তুলে দেন। খবর বাসসের।
বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিত আয়কর প্রদান করে একটি অনুকরনীয় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য এনবিআর একটি স্বীকৃতিফলক তৈরি করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
সচিব বলেন, মন্ত্রিসভা ১৯৬০ সালের চিনি আইনের স্থলে চিনি (সড়ক উন্নয়ন উপকর) আইন ২০১৭’র খসড়ায় অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ১৯৬০ সালের বিদ্যমান আইনের কোন প্রয়োজনীয়তা আর নেই। কারণ, সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগ এখন রাস্তাঘাট তৈরি ও সংস্কার করছে। কিন্তু এখনো আখ চাষীদের এই অন্যায্য কর দিতে হচ্ছে।
বৈঠকে আবহাওয়া আইন ২০১৭’র খসড়াও অনুমোদিত হয়েছে। এটাই হবে এদেশে আবহাওয়া সম্পর্কিত কর্মকার্তাদের প্রথম কোন আইনী কাঠামো। প্রস্তাবিত আইনটি পাস হলে আবহাওয়া অধিদপ্তর আইনী কাঠামোর আওতায় আসবে। প্রস্তাবিত আইনে আবহাওয়া, আবহাওয়া সম্পর্কিত কার্যক্রম, সুনামী, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে সংজ্ঞায়িত করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীর সংজ্ঞাও রয়েছে প্রস্তাবিত এ আইনে।
এতে মহাকাশ ও এর বাইরের বায়ুমন্ডল সম্পর্কিত ঘটনাবলী আবহাওয়া কর্মকা- হিসেবে বিবেচিত হবে। আবহাওয়া অধিদপ্তরের জনবলের সক্ষমতা তৈরিতেও এই সংস্থাকে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমও পরিচালনার কর্তৃত্ব দেয়া হয়েছে।
কবি আখতার হুসেনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান
বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার আখতার হুসেন-এর চিকিৎসার জন্য ৩২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এই অনুদানের চেক আখতার হুসেনের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। আখতার হুসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য প্রোস্টেট গ্লান্ড ক্যান্সারে ভুগছেন।
চেক গ্রহণ করে আখতার হুসেন প্রধানমন্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী আখতার হুসেন এর চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান দিয়েছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D