২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদ, সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান ও নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম সারোয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। বুধবার সন্ধ্যা রাতে নগরীর সুবিদবাজার, শিবগঞ্জ, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট সহ বিভিন্ন স্থানে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, শামীম আহমদ, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাহমুদুর রহমান দিলোয়ার প্রমুখ।
নেতৃবৃন্দ-আমীরে জামায়াত ও সেক্রেটারী জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দদের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে জামায়াত আহুত বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল সফলের আহান জানান।
তারা বলেন- ক্ষমতাসীন অবৈধ সরকার জামায়াতকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে গ্রেফতার জুলুম নিপীড়নের মাধ্যমে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে। এদেশ থেকে ইসলাম, ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বকে নির্মুল করার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে একসাথে অন্যায়ভাবে শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে বাকশালী সরকার বিচারের নামে অবিচার চালিয়ে একের পর এক শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। ফাসি দিয়ে যাদের দমানো যায়নি, তাদেরকে জেল-জুলুম-নিপীড়নের ভয় দেখিয়ে লাভ নেই। সকল ষড়যন্ত্র নস্যাত করে এদেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবারের হরতাল কে সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D