১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৭
মালে : মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে মালদ্বীপ।
রবিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা মুসলমানদের মৃত্যু এবং হাজার হাজার রোহিঙ্গা বাস্তুহারা হওয়ার জন্য দায়ী সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মালদ্বীপ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’
ময়ানমারে গত কয়েক দশক ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা দমনের শিকার হচ্ছে এবং দেশটির এই সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘ বেশ কয়েকবার প্রতিবেদন দাখিল করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মালদ্বীপ বিশ্বাস করে যে রক্তপাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে। এর অংশ হিসেবে মালদ্বীপ সরকার মায়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পর্যন্ত মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকারের লঙ্ঘনের দিকে নজর দিতে মালদ্বীপের সরকার জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে অনুরোধ জানিয়েছে।’
সূত্র : সান অনলাইন

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D