প্রথমবারের মতো ‘ডেনিম হিজাব’ নিয়ে এলো আমেরিকান ‘ইগল’

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭

প্রথমবারের মতো ‘ডেনিম হিজাব’ নিয়ে এলো আমেরিকান ‘ইগল’

ওয়াশিংটন: আমেরিকান পোশাক ব্যান্ড ‘ইগল’, ‘এইরি’এবং ‘নাইকি’ থেকে পরামর্শ গ্রহণ শুরু করার সময়। কারণ তারা ফ্যাশন জগতের একটি ক্ষুদ্র গোষ্ঠীর একটি অংশ। সমন্বিত ফ্যাশনের ক্ষেত্রে তারা ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে।

কয়েক বছর আগে ‘এইরি’ হ্যাসট্যাগের ‘AKA #AerieREAL’ মাধ্যমে একটি ইতিবাচক অভিযান শুরু করে এবং তখন থেকে তারা পথিকৃত হিসেবে বিবেচিত হচ্ছে।

তাদের প্রচারাভিযানের মূল লক্ষ্য হচ্ছে সব ধরনের পোশাক অন্তর্ভূক্ত করা। কিন্তু এর চেয়েও তাদের অবিচ্ছিন্ন ছবিগুলো বুঝাচ্ছে যে সর্বত্রই মেয়েদের বিচরণ রয়েছে।

বর্তমানে আমেরিকান ইগলের নতুন পণ্য হচ্ছে ‘ডেনিম হিজাব’। সবার জন্য রুচিশীল পোশাক এবং আনুষাঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করতে তারা একটি রাস্তা তৈরি করছে।

একই সঙ্গে হিজাব কতটা প্রয়োজন সেটিও প্রমাণ করতে চাচ্ছে। প্রায় এক সপ্তাহ আগে তাদের তৈরি হিজাব অনলাইন বিক্রি শুরু হয়।

তারা বলছে, ‘হ্যাঁ, এটি অবিশ্বাস্যভাবে একটি অগ্রগামী ফ্যাশন এবং মুসলিম মডেল হালিমা আদেনকে এতে চমৎকার দেখায়।’

বর্তমান সময়ে যেহেতু এটি পরার প্রবণতা চলছে, তখন সেখানে আমেরিকান ইগলের তৈরি হিজাব নিয়ে ইস্যু তৈরি করার অনেক লোক রয়েছে।

‘আমি ডেনিম হিজাব সম্পর্কে সকালেই শুনেছি এবং আমি ইতোমধ্যে এ নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য পেয়েছি। অনেকেই বলছেন হিজাব ‘দমনমূলক’ এবং ‘নারীর দাসত্ব’।’

প্রকৃতপক্ষে, হিজাব পরিধান করে এমন ব্যক্তিদের জন্য এটা সত্যিই একটি অপ্রচলিত বাজার এবং আমেরিকান ইগলকে এ জন্য ধন্যবাদ। যেসব মেয়েরা এটি কিনতে চান তারা জিন্স এবং টিশার্টের মতো খুব সহজেই তা কিনতে পারবে।

আমেরিকান ইগলের মতো নাইকিও হিজাব তৈরি করে থাকে। দুর্ভাগ্যবশত, অতীতের অনেক ঘটনার দৃষ্টান্ত রয়েছে; যেখানে মুসলিম অ্যাথলেটিকদের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার সময় শুধু হিজাব পরার অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এবং হ্যাঁ, আনুষঙ্গিক বিষয়ের উপর যে ক্রোধ তা এখনো চলছে।

অবশ্যই, এমন অনেক লোক আছে যারা এই পণ্যের প্রয়োজনীতা নিয়ে প্রশ্ন তুলবে-বিশেষকরে বর্তমান সময়টিতে।

ভারোত্তোলক আমনা আল হাদ্দাদ তার ইন্ট্রাগ্রামে বলেন, ‘এটি অবশ্যই নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের উৎসাহিত করবে।’

ইউর ট্যাঙ্গু ডটকম অবলম্বনে