১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
তালিন : এস্তোনিয়ার রাজধানী তালিনে গত তিনদিন ধরে দুটো চালক-বিহীন বাস চলছে।
সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর জানিয়েছে, অন্য কোনো যানবাহন বা পথচারীর সাথে কোনো দুর্ঘটনা হয়নি।
তবে বেশ কবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইট সহ একটি পুলিশ কারকে সাইড দেয়নি একটি বাস। খবর বিবিসির।
একজন ফটোগ্রাফার দেখেছেন, মানুষ পারাপারের জায়গায় লাল বাতি ভেঙ্গে চলে যায় একটি বাস। তখন পথচারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন।ইআরআর বলছে, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে।
বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে ।
আগামী ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালক-বিহীন এই বাস চালু করা হয়েছে।
ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা তা জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D