|
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬
সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশু মারা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, মৃত দুই শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। মারা যাওয়া শিশুরা হলো- সিলেট সদর উপজেলার আবুল খয়েরের ৫ মাস বয়সী ছেলে আবু সালেহ এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মুতাকাব্বিরের ১০ মাস বয়সী ছেলে তৌহিদুল ইসলাম।
তাদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগ ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। এর মধ্যে সিলেটে ৯৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে হাম ও উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৩ জন রোগী।
তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৪৮ জন রোগী চিকিৎসাধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D