সিলেটে ৬ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সিলেটে ৬ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় টমেটোসহ গ্রেপ্তার ২

সিলেটের দক্ষিণ সুরমায় ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে টমেটোভর্তি ট্রাকটি। ৩৭৬টি প্লাস্টিকের ক্যারেটে থাকা এসব টমেটোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৮ হাজার টাকা। এ ঘটনায় রাজশাহীর দামকুড়া এলাকার মিনারুল ইসলাম (৩৮) ও সোহাগ (১৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন শাওন জানান, চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটের টমেটোর বাজারে ভারতীয় টমেটোর ওপর নির্ভরতা নতুন নয়। স্থানীয় উৎপাদন বাজারে আসার আগপর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে টমেটো এনে চাহিদা পূরণ করা হয়। তবে এসব টমেটোর বড় একটি অংশ ভারতীয় বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। শীত মৌসুমের বাইরে টমেটোর সরবরাহ কম থাকায় দামও থাকে তুলনামূলক বেশি। অনেক সময় প্রতি কেজি টমেটো ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট