|
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্থানীয় একটি ফুটবল খেলার জয় জয় পরাজয় নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে এলাকায় উত্তেজনা দেখায় দেয়। পরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে যায়। প্রায় দুই ঘণ্টা সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিযন্ত্রণে আনে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঙ্গলবার ফুটবল খেলার জয় পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন বেআইনী ভাবে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনাানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D