|
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬
সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ কেড়ে নিয়েছে আরেক শিশুর প্রাণ। মারা যাওয়া ৩ বছর বয়সী জান্নাত সুনামগঞ্জ সদরের শফিকুল ইসলাম মেয়ে। সে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে সর্বমোট ২০৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।
বুধবার (৪ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে।
এছাড়া নতুন করে ১৩৬ জন হাম-উপসর্গের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৯৯ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে- ১৯৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে- ১৮৪ জন।
এছাড়া রাগীব-রাবেয়া হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৮ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জনসহ অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন করে এবং বিশ্বনাথ, ধর্মপাশা ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা চিকিৎসাধীন।
এদিকে, চলতি বছরে সিলেট বিভাগে মোট ১ হাজার ১৩৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D