|
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিত হয়েছে ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’। এতে ট্রেডিং ও বিনিয়োগ খাতের পেশাজীবী, আর্থিক বিশ্লেষক, বিনিয়োগকারী এবং বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘দ্য ফিউচার অব ট্রেডিং: আ লুক অ্যাহেড টু ২০২৭ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনা।
গ্লেন গুডম্যানের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে অংশ নেন আপডাটার ডেভিড লিন্টন এমএফটিএ, বিটগেটের কোয়েনরাড ডি ইয়ং এবং লন্ডন একাডেমি অব ট্রেডিংয়ের প্যাডি অসবর্ন।
আলোচনায় ট্রেডিং খাতের পরিবর্তনশীল পরিস্থিতি, ভবিষ্যৎ বাজারের গতিপ্রকৃতি এবং ২০২৭ সাল ও পরবর্তী সময়ে এ শিল্পকে প্রভাবিত করতে পারে—এমন বিভিন্ন প্রবণতা নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী আয়োজনে আধুনিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ), বিনিয়োগ পোর্টফোলিও ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, ২০২৭ সালের যুক্তরাজ্যের বাজার পরিস্থিতি এবং উদীয়মান বাজারে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়।
ট্রেডিং ও বিনিয়োগ খাতের বিভিন্ন পেশাজীবীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং পেশাগত যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এ আয়োজন ভূমিকা রাখে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D