সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৫

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৫

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৬ জন। তবে এ সময়ে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির নাম রাজ আহমেদ। তার বয়স মাত্র ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ২০৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। বিভাগে মোট মৃত্যুর মধ্যে সিলেট জেলায় ৮৩ জন, হবিগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৭৩ জন।

এদিকে, চলতি বছর সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৪৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট