|
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটিতে হুতিদের পক্ষ থেকে জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে।
সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনা হচ্ছিল বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।
বুধবার (২৮ অক্টোবর) বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।
এর আগে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে জরুরি সতর্কবার্তা জারি করেন। এতে বিমানবন্দরে অবস্থানরত সব কর্মী ও সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ইয়াহিয়া সারে দাবি করেন, সৌদি আরবের একটি সামরিক পরিবহন কার্গো বিমান বিমানবন্দরে পৌঁছানোর খবরের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই বিমানে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
তবে কার্গো বিমানে অস্ত্র পরিবহনের অভিযোগ এবং বিস্ফোরণের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D