|
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার বিকেলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য জয়ানন্দ পুরকায়স্থ অর্নব (২৭) এবং রানা আলী ওরফে মাসুদ রানা (২৩)।
জয়ানন্দ পুরকায়স্থ অর্নব জকিগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রামের জগদানন্দ পুরকায়স্থের ছেলে। অপরদিকে মাসুদ রানা হবিগঞ্জের মাধবপুর উপজেলার চকদার বাড়ির মো. জসিম আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় ছাত্রলীগের একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D