ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের মশা নিধন কর্মসূচি পালন

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

বুধবার (৭ অক্টোবর) সকালে নগরীর শিবগঞ্জ এলাকায় মশা নিধনের লক্ষ্যে বিনামূল্যে কীটনাশক ও ঔষধ প্রদান এবং ছিটানো কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রধান স্পট ও সাধারণ মানুষের চলাচলের স্থানে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিধনের ঔষধ ছিটানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত, ক্লাবের সেক্রেটারী লায়ন জুমা আহমেদ, ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, সাবেক সেক্রেটারী লায়ন পার্থ দাস রায়, সদস্য লায়ন আফছার উদ্দিন আহমদ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে মশাবাহিত ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ছে। কেবল সরকারি বা সিটি কর্পোরেশনের ওপর ভরসা না করে নাগরিকদেরও নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মশক নিয়ন্ত্রণে সচেতনতা তৈরিতে লায়ন্স ক্লাবের এ ধরনের সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট