সিলেটে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ নোহা গাড়ি আটক

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

সিলেটে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ নোহা গাড়ি আটক

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্যসহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে একটি মোটরসাইকেল ও একটি নোহা গাড়িকে দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান।

এ সময় মোটরসাইকেলে থাকা আরোহীদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, নোহা গাড়িটির চালক গাড়িটি লক করে চাবি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ নোহা গাড়িটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করে। আটক করা পণ্যের মধ্যে রয়েছে—Vaseline Deep Moisture, Head & Shoulders Anti-Dandruff Shampoo, Enchanteur Charming, Baby Oil, Baby Shampoo, Baby Top to Tee Wash এবং Pond’s Skin। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাক। আটক নোহা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট-চ-৫১-০১৪২।

এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট