সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটি মো. দুলাল মিয়ার (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা এলাকার খিদিরপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।

পিবিআই জানায়, এটি একটি সাধারণ মৃত্যু। উদ্ধারকালীন সময়ে লাশের সাথে একটি বাটন ফোন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আইডিকার্ড কিংবা পরিচয় পাওয়ার অন্য কোনো উপায় না থাকায় আমরা ফিঙ্গারপ্রিন্টের সাহায্য নিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হই।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে টার্মিনাল এলাকায় তিনি মৃত্যুূ বরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তিনি টার্মিনালের ওয়াশরুম ব্যবহার করে বাইরে এসে পড়ে যান। তখন স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। ততক্ষণে তিনি মারা যান। এরপর পুলিশকে খবর দিলে প্রথমে কদমতলী ফাঁড়ি ও পরে পিবিআই এসে লাশটি উদ্ধার করে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট