|
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকায় অভিযান চালিয় ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত শিশ আহমদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে।
সোমবার (২৪ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে উপজেলার শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত শিশ আহমদের বিরুদ্ধে মাদ্রকদব্র নিয়ন্ত্রণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D