|
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ৭৫তম শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা গত ২৩ আগস্ট রোববার রাত থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে শুরু হয়েছে।
আগামি শুক্রবার (২৮ আগস্ট) রাতে এই ঝুলনযাত্রা ও মেলার সমাপ্তি ঘটবে। ঝুলনযাত্রা উপলক্ষে এবারও আলীনগর নাচঘর এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে শতাধিক স্টল বসেছে। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় জমছে।
এদিকে গত সোমবার রাতে আলীনগর চা বাগানে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করে ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, বিএনপি নেতা প্রভাষক লক্ষ্মীকান্ত সিংহসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ঝুলনযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কৈরী।
এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালীবাড়ি, পাত্রখোলা চা বাগান, মাধবপুর চা বাগানসহ বিভিন্ন স্থানে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে। ৬ দিনব্যাপী ঝুলনযাত্রায় বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভোগরাগ, আরতি কীর্তন, পদাবলী কীর্তন, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D