​তাঁতীদলের দায়িত্ব পেয়ে জিয়া মঞ্চ থেকে পদত্যাগ করলেন জামাল উদ্দিন

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

​তাঁতীদলের দায়িত্ব পেয়ে জিয়া মঞ্চ থেকে পদত্যাগ করলেন জামাল উদ্দিন

সিলেট প্রতিনিধি : জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার মনোনীত যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির কারণে এবং সংগঠনের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
​গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক বরাবর প্রেরিত এক আবেদনে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের সিদ্ধান্ত জানান।
​আবেদনপত্রে জামাল উদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনকালীন তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় কর্মকাণ্ড জোরদার করার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ব্যাপক প্রচার-প্রচারণা এবং দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।
​তিনি জানান, সম্প্রতি তাকে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সাংগঠিক দায়িত্ব পাওয়ার কারণে জিয়া মঞ্চের কার্যক্রমে পূর্বের ন্যায় পূর্ণ সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং সাংগঠনিক গতিশীলতা সচল থাকে, সেজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগের এই আবেদন জানান।
​একই সাথে তিনি দ্রুততম সময়ের মধ্যে উক্ত শূন্য পদে নতুন নেতৃত্ব স্থলাভিষিক্ত করে জিয়া মঞ্চ সিলেট সদর উপজেলা শাখার দলীয় কার্যক্রম বেগবান রাখার জন্য সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট