বিয়ানীবাজারে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

বিয়ানীবাজারে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়ে ‘যমুনা বেকারি’কে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিকালে এ জরিমানা করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাবিবা মজুমদার।

সূত্র জানায়, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ্য আদালতের বিচারক উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই-এর অনুমোদন না থাকা, উৎপাদনের তারিখের আগেই পণ্য বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক পদার্থ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিএসটিআই-এর প্রতিনিধি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট