সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

সিলেট সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর বিওপিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, প্রসাধনী সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ ট্রাউজার জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান পণ্য আটক করা হয়েছে।

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট