|
প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকা থেকে বিপ্লব দেব (৫১) নামক এক ব্যক্তি ৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকার বাসিন্দা শচীন্দ্র মোহন দেব এর ছেলে।
গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে চৌকিদেখি রাস্তার মোড়ে যান। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজে না পেয়ে তার স্ত্রী তৃপ্তি নাগ তিন্নি (৩৭) বাদী হয়ে ২২ আগস্ট শনিবার এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০০২।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে বিপ্লব দেব চৌকিদেখি রাস্তার মোড়ে যান, সেখান থেকে তিনি নিখোঁজ হয়েছেন। এরপর আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছে না।
হারিয়ে যাওয়ার সময় বিপ্লব দেব এর গায়ে ছিল শার্ট, পরনে ছিলো ফুলপ্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন- হাল্কপাতলা, মাথার চুল-খাটো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ তার সন্ধান পেলে ০১৭৬২ ৯১২৯২৯ এই নম্বারে অথবা এয়ারপোর্ট থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন বিপ্লব দেব এর স্ত্রী তৃপ্তি নাগ তিন্নি। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D