বিশ্বনাথে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

বিশ্বনাথে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (২২ আগস্ট) বিকেলে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ভুক্তভোগী নারী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। প্রায় দেড় বছর আগে রবিউল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সুযোগ নিয়ে রবিউল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর বাসায় গিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ২০ জুলাই রাতেও একই কৌশলে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের কথা বললে আসামি টালবাহানা শুরু করে এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(খ) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ ১৮ আগস্ট ২০২৬)। মামলার পর আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম (২৪) সিলেটের বিশ্বনাথ উপজেলার আনরপুর গ্রামের দবির মিয়ার ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট