বিদ্যুতের দাবিতে ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

বিদ্যুতের দাবিতে ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা

তীব্র গরমের কারণে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের শিমরাইল গ্রামের ২শতাধিক বিক্ষুদ্ধ গ্রাহক সংঘবদ্ধ হয়ে পিডিবি আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা পিডিবির উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে লাঞ্চিত করে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় পানির সংকট, খাবার সংরক্ষণে সমস্যা, প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানান তাঁরা। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট