|
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মো. মিজানুর রহমান (৩২) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত ৮ আগস্ট সকাল অনুমান ১০টার দিকে লালাবাজারস্থ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। তিনি ওই গ্রামের কালা মিয়ার ছেলে।
জিডি সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। নিখোঁজের দিন অর্থাৎ ৮ আগস্ট রাত থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় তাঁর ফেরার অপেক্ষায় ১০ দিন অতিবাহিত হওয়ার পর নিরাশ হয়ে ১৮ আগস্ট এসএমপির দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৪৯, ট্র্যাকিং নং-১সিএক্সএলবি৭) করেন স্ত্রী শুরিয়া।
কেউ মিজানের সন্ধান পেলে দক্ষিণ সুরমা থানার এস আই (নিঃ) অন্তর চক্রবর্তীর ০১৭৭১০০৭২৫৭ নাম্বারে অথবা স্ত্রী শুরিয়া আক্তারের ০১৭৮০৬৬৮৮৭৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D