|
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিবানসু নামের ৪ মাস বয়সী শিশুটির বাবার নাম সেন্টু এবং তার বাড়ি সিলেট সদর উপজেলার সোনাপাড়া এলাকায়। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৮ জনে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩১৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি আছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D