|
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালেএ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া দুই শিশু হলো—তাসমিন ও তামিম। তাদের বয়স যথাক্রমে ৬ মাস ও ৯ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩২১ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন আরও ১১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ৯৮৮ জনের হাম শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে ছয়জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। অন্যরা সন্দেহভাজন রোগী।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ আগস্টের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D