হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে এবং কয়েকটি পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রেদওয়ানের বাবা কামরুজ্জামান ও মা ফুলই বেগম।

সম্প্রতি শিশুটি মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। তাদের বাড়ি সুনামগঞ্জের রওয়াইল এলাকায় বলে জানা গেছে।

শিশুর মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট