সিলেট-৬, বিএনপির সমন্ময়কের দায়িত্ব পেলেন মান্নান ও টিপু

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

সিলেট-৬, বিএনপির সমন্ময়কের দায়িত্ব পেলেন মান্নান ও টিপু

সিলেট-৬,বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে বিএনপির সমন্ময়ক হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান ও সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু।

শনিবার বিএনপির নির্বাচনের সিলেটের দায়িত্বপ্রাপ্ত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী স্বাক্ষরিত একটি প্যাডে এ তথ্য জানানো হয়।

আসনের বিয়ানীবাজার উপজেলার সমন্ময়ক হিসাবে থাকবেন জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আব্দুল মান্নান এবং গোলাপগঞ্জের দায়িত্বে থাকবেন এমদাদ হোসেন টিপু।