২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের দেশে এতদিন উন্নয়ন উন্নয়ন বলে লুটপাট হয়েছে। কতিপয় ব্যক্তির উন্নয়ন হলেও মানুষের তেমন উন্নয়ন হয়নি। রাষ্ট্র পরিচালনার জন্য আমীর জামায়াত ডা: শফিকুর রহমান পলিসি সামিট ঘোষণা করেছেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কারণ এই পলিসি সামিটের মাধ্যমে বেকার ও দারিদ্রমুক্ত মানবিক বাংলাদেশ নির্মাণ হবে।
তিনি বলেন, জামায়াতের পলিসি সামিটে এদেশের যুবক-যুবতীদের চাকরীর জন্য বাস্তবমূখী পরিকল্পনা উল্লেখ রয়েছে। এতে সকল শ্রেণীপেশার মানুষের নিজ জি অধিকারে প্রয়োজনীয় সবকিছু রয়েছে। ৬০ বছরের উর্ধ্ব এবং ৫ বছর পর্যন্ত শিশুদের ফ্রি চিকিৎসা দেয়া হবে। ট্যাক্স ও ভ্যাটের সমন্বয় হবে। কৃষকদেরকে বিনা সুদে লোনের ব্যবস্থা করা হবে। আপনারা ভোট দিয়ে জামায়াত জোটকে বিজয়ী করলে সিলেটবাসী প্রধানমন্ত্রী পাবে, যেটা কখনো সিলেটবাসী কখনো পায় নাই।
তিনি সোমবার (২৬ জানুয়ারী) বাদ আছর সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজসেবী নূর আলমের সভাপতিত্বে ও আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াদ নেতা মাওলানা লোকমান আহমদ, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার নূরুল হুদা জুনেদ, জাগপার সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান আহমদ লিটন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী শহিদুল ইসলাম সাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু.আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ।
পথসভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক, ১১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আলীম, ১২নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল ইসলাম, ১৩নং ওয়ার্ডের সভাপতি ডা. মোবারক হোসাইন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান তাসলিম, এনসিপির মহানগর সদস্য রিপন আহমদ, ছাত্র মজলিসের মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মুবিন আহমদ, ছাত্রশিবিরের মহানগরীর মাদ্রাসা সম্পাদক মেহেদি হাসান ও শিবিরের মদন মোহন কলেজের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D